ক্ষমতার আগে মানবতা, রাজনীতির আগে মানুষ ধানের শীষের প্রার্থী শফিকুর রহমান কিরন কেন শরীয়তপুর-২ এ আলাদা

শরীয়তপুর প্রতিনিধি: রাজিব মাহমুদ

নির্বাচনী রাজনীতিতে প্রতিশ্রুতি নতুন নয়। তবে শরীয়তপুর-২ আসনে ভোটারদের আলোচনায় ভিন্ন এক বাস্তবতা স্পষ্ট—এখানে মানুষ ভবিষ্যতের কথা নয়, অতীতের কাজ দেখেই সিদ্ধান্ত নিতে চায়। সেই কাজের বাস্তব প্রমাণ হিসেবেই উঠে আসছে ধানের শীষ প্রতীকের প্রার্থী, জননেতা শফিকুর রহমান কিরনের নাম।

উনি কী করবেন এই প্রশ্ন আমাদের নেই—উনি আগেই করে দেখাইছেন।

⸻ভোটার সাক্ষাৎকার: মানুষের চোখে শফিকুর রহমান কিরন“ভোট চাইতে আসেননি, আগেই দিয়ে গেছেন”—আবদুল মালেক (৫৫), কৃষক, ডিএম খালী“আমরা অনেক নেতাকে দেখেছি—নির্বাচনের সময় আসে, পরে আর খোঁজ থাকে না। কিন্তু কিরন সাহেব ক্ষমতায় না থেকেও স্কুল বানাইছেন, রাস্তা বানাইছেন।

”আমার মেয়ের পড়াশোনা বন্ধ হয়নি তাঁর জন্যই”—রাশেদা বেগম (৪০), গৃহিণী, ঘড়িসার“মেয়েদের জন্য মাদ্রাসা না থাকলে আমাদের অনেক কষ্ট হতো। সুফিয়া বেগম মহিলা মাদ্রাসা হওয়ার পর মেয়েরা নিরাপদে পড়াশোনা করতে পারছে। এই কাজটা কেউ বাধ্য হয়ে করে নাই—নিজের ইচ্ছায় করেছেন কিরন সাহেব।

“ধর্ম নিয়ে তিনি কখনো রাজনীতি করেননি”

—নিরঞ্জন চন্দ্র দাস (৬০), ব্যবসায়ী, কেদারপুর“আমাদের মন্দিরে গেইট, টয়লেট আর সংস্কারের কাজ করেছেন। আমরা তো ভাবিনি কোনো রাজনৈতিক নেতা এমন করবে। তিনি প্রমাণ করেছেন—মানুষের পাশে থাকাই আসল রাজনীতি।

”ক্ষমতা না থাকলেও দরজা বন্ধ করেননি”

—মোস্তাফিজুর রহমান (৩২), শিক্ষার্থী, কিরন নগর“কলেজের ভবন থেকে শুরু করে পরিবেশ—সবই তাঁর অবদান। অনেক নেতা ক্ষমতায় না থাকলে ফোনও ধরে না। কিন্তু কিরন ভাই সবসময় মানুষের কথা শোনেন।

“আমরা একজন সৎ মানুষকেই সংসদে পাঠাতে চাই”

—হাজী আবুল কালাম (৬৫), মসজিদের মুসল্লি, তারাবুনিয়া তিনি নিজের টাকায় মসজিদ বানাইছেন, রাস্তা বানাইছেন। কোনো দুর্নীতির কথা শুনি নাই। সংসদে এমন মানুষ গেলে এলাকার মান বাড়ে।

⸻ ভোটের অঙ্ক কোনদিকে? স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শরীয়তপুর-২ আসনে এবারের নির্বাচন ব্যক্তি-কেন্দ্রিক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। ক্ষমতার বাইরে থেকেও দীর্ঘদিন ধরে ধারাবাহিক উন্নয়ন কাজ করায় শফিকুর রহমান কিরন ভোটারদের কাছে একজন পরীক্ষিত ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

⸻ভোটাররা যা বলছেন, “কথা নয়, কাজই তাঁর পরিচয়” • “ক্ষমতায় না থেকেও উন্নয়ন—এটাই বড় প্রমাণ” “ধর্ম নয়, মানুষই তাঁর রাজনীতির কেন্দ্র”

মন্তব্য করুন