বেগম খালেদা জিয়ার ইন্তেকাল: দেশের রাজনীতিতে শোকের ছায়া

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের এক প্রভাবশালী নেত্রী বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই। তিনি ১৭ আগস্ট ১৯৪৫ তারিখে জন্মগ্রহণ করেন এবং ৩০ ডিসেম্বর ২০২৫ সকাল দীর্ঘ অসুস্থতার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তিনি বহুদলীয় রাজনীতি, গণতন্ত্র ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তার রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন।

খালেদা জিয়ার জীবদ্দশায় দেশের প্রতি তার গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে তার একটি উক্তিতে:

“আমার এই স্বজনহীন জীবনে দেশবাসীই আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকব দেশবাসীকে ছেড়ে যাব না।— বেগম খালেদা জিয়া”

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিবিদ, সহকর্মী ও সাধারণ জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা ও শোক প্রকাশ করা হয়েছে। তার রাজনৈতিক জীবনের অবদান ও নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন